Terms of Service
শর্তাবলী (Terms & Conditions)
Wemax Enterprise-এর ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
১. অর্ডার ও কনফার্মেশন
- অর্ডার দেওয়ার পর আমাদের প্রতিনিধি ফোন বা WhatsApp-এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন।
- কাস্টম প্রিন্টিং প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইন/প্রুফ গ্রাহক অনুমোদন করার পরই প্রোডাকশন শুরু হবে।
- গ্রাহকের দেওয়া লোগো, নাম, ছবি ও তথ্যের নির্ভুলতার দায়িত্ব গ্রাহকের।
২. মূল্য ও পেমেন্ট
- ওয়েবসাইটে দেখানো মূল্য শুরুর মূল্য; পরিমাণ, সাইজ, ম্যাটেরিয়াল ও ডিজাইন অনুযায়ী চূড়ান্ত মূল্য পরিবর্তন হতে পারে।
- কাস্টম ও বাল্ক অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।
- পেমেন্ট শুধুমাত্র Cash on Delivery অথবা আমাদের অফিশিয়াল bKash/Nagad নম্বর 01907-498873-এ গ্রহণযোগ্য।
৩. ডেলিভারি
- প্রোডাকশন শেষে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়।
- ডেলিভারি সময় অর্ডারের পরিমাণ ও লোকেশনের উপর নির্ভর করে।
৪. কপিরাইট
গ্রাহক যে লোগো বা ডিজাইন প্রিন্ট করতে দেন, তা ব্যবহারের বৈধ অধিকার গ্রাহকের থাকতে হবে।
৫. যোগাযোগ
Wemax Enterprise
Mirpur, Dhaka 1216, Bangladesh
ফোন: 01907-498873 | WhatsApp: 01639-575292
ইমেইল: wemaxenterprise055@gmail.com
